কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ এ ১১:৫১ AM

ইতিহাস

কন্টেন্ট: পাতা

ইতিহাস

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২৯-১২-১৯৭১ খ্রি: তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী হিসেবে শ্রী ফণী ভুষণ মজুমদার যোগদান করেন। পরবর্তীতে ১৯৮২ সালে এনাম কমিটির মাধ্যমে এ মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃজন করা হয়। যথা: স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

১৯৮২ সালে সৃষ্ট পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম পল্লী উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সমবায় সমিতি গঠন ও পরিচালন, সমবায় বিপণন, বীমা ও ব্যাংকিং-কে উৎসাহ দান, পল্লী অঞ্চলে পণ্য উৎপাদন বৃদ্ধি, জনগণের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এছাড়া, মানব সম্পদ উন্নয়ন তথা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা, দেশকে দারিদ্র্যমুক্ত এবং স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এ বিভাগ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন, কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশ মূলতঃ একটি গ্রাম প্রধান দেশ। এ দেশের মোট জনসংখ্যার প্রায় ৮৫% গ্রামে বাস করে এবং তাদের অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল। ফলে পল্লী ও পল্লীর জনগণের উন্নতির উপরই যে দেশের সর্বাঙ্গীন উন্নতি নির্ভর করে তা বলার অপেক্ষা রাখে না। পল্লী অঞ্চলে উন্নয়নের জন্য বর্তমান সরকারের সময়ে যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক দেশব্যাপী গৃহীত উন্নয়ন কার্যক্রমই তার প্রকৃষ্ট প্রমান। এ বিভাগ সৃষ্টির পর এর কর্মপরিধি ও বাজেট অনেক গুণ বেড়েছে এবং ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন